6 May 2020 · BK School of Research
২৬ মার্চ, ১৯৭১ বিজন কুমার হে হাজারো কৃতি সন্তানের গর্বিত জননী, যদিও জন্মেছি তোমার ছায়া-সুশীতল কোলে মানুষের মত মানুষ হতে পারিনি।-এ দায় কদাপি নয় তোমার!সকল ব্যর্থতার দায় শুধুই আমার।হে জননী-বঙ্গভূমি, তুমি তো পরম স্নেহ-মমতায় সদা হাসিমুখে কোলে দিয়েছ ঠাঁই।
তোমারই আলো বাতাস জলে বেড়ে উঠেছি এ ধরণী তলে।আমার কল্যাণে ছিলে তুমি সদা দিশেহারা প্রাণ তবুও হতে পারিনি আমি -তোমার যোগ্য সন্তান।হে জননী মম, তুমি স্বর্গসম কর কৃপা এ দীনহীনে লহ সহস্র-প্রণাম, বুকভরা-ভালবাসা তোমার জন্মদিনে।
লেখক: শিক্ষক ও গবেষক, অর্থনীতি বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।com প্রকাশিত: দৈনিক আলোকিত ভোর (২৬ মার্চ ২০১৯)

